ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

টেরাকোটা

টেরাকোটা
টেরাকোটা লাতিন শব্দ। টেরা কথার অর্থ মাটি, কোটা শব্দের অর্থ পোড়ানো। পোড়ামাটির পাত্র, পোড়ামাটির রিলিফ ভাস্কর্য বাংলাকে শিল্পকলায় সমৃদ্ধ করেছে বিশ্বের দরবারে । বর্তমানে নানা রকম টাইলস ব্যবহার করি তার মধ্যে অনেকাংশই সেরামিক। সেরামিকে একপ্রকার মাটির ওপরে গ্লেইজ ব্যবহার করে নির্দিষ্ট তাপমাত্রায় পুড়িয়ে বস্তুটিকে টেকসই ও অতিসুন্দর করে তোলে। শিল্পকলায় মাটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাস্কর্য সৃষ্টির ক্ষেত্রে মাটি বা পোড়া মাটি বা টেরাকোটা নিজেই একটি মাধ্যম। এছাড়াও ফাইবার, পাথর, ধাতু মাধ্যমে ও ভাস্কর্য সৃষ্টির ক্ষেত্রে প্রথমে মাটি দিয়েই মূল জিনিসটি তৈরি করতে হয়। ধাতু কাস্টিং এর ক্ষেত্রে কখনো কখনো সরাসরি মোম দিয়ে অবয়ব তৈরি করে নেওয়া হয়। এছাড়া কথাতেই আছে মাটিটাই খাঁটি, এ কথার সত্যতা কাদামাটিতে যারা কখনো পুতুল গড়েছেন তারা অবশ্যই জানেন। তাই মন ভালো রাখতে প্রাকৃতিক মাটি দিয়ে নানা রকম হাতের কাজ বা পুতুল গড়া যায়, এ হলো মন ভালো রাখার এক অন্যতম সৃজনশীল উপায় এবং মাটিও পারে কারো কারো ভবিষ্যৎ গড়ে দিতে।


লেখা ও ভাস্কর্য- সৌমেন দাশ
Share:

More Stories & Notices

View All (112)