ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

শুভ দোলযাত্রা

শুভ দোলযাত্রা
দোলযাত্রা বা হোলি হলো আমাদের সংস্কৃতির এক মিলন উৎসব। এটি বসন্তের উৎসব বা প্রেমের উৎসব নামেও অভিহিত। হিন্দু শাস্ত্র অনুসারে বৃন্দাবনে রাধারাণী ও শ্রীকৃষ্ণ তার অন্যান্য গোপীদের সাথে আবির ও রঙের মাধ্যমে দোল এর প্রচলন করেন। যা এখন দোলযাত্রা বা হোলি নামে পরিচিত। কথিত আছে, হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা হয় এবং তারপরের দিন পালিত হয় হোলি বা দোলযাত্রা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের বসন্ত উৎসব বিখ্যাত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর শান্তিনিকেতন এ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপিত করেন এবং বসন্ত কালে বসন্ত উৎসব এর প্রচলন ঘটান।
লেখা- তিতির্ষা মিত্র
অঙ্কন- গোপীনাথ কর
Share:

More Stories & Notices

View All (112)