ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

শিক্ষক নির্বাচন

শিক্ষক নির্বাচন
একলাখ টাকার দামের হারমনিয়াম নিয়ে কেউ যদি ভুল সুরে একশ বছর রেওয়াজ করে, কী মনে হয়? সেকি একটিও গান শিখতে পারবে? কিন্তু সেটি সম্ভব ২০০০ টাকার হারমনিয়ামেও, যদি রেওয়াজটা সঠিক হয়। আর সেটা হতে গেলে এক গুরুর সান্নিধ্য দরকার। যাঁর সংগীত বিষয়টি আপাদমস্তক জানা আছে, যিনি নিজে শিল্পী। আজকাল অনেকেই ছবি আঁকা শেখানোটাকে পেশা করে নিয়েছে। কারণ বেসরকারী স্কুলগুলিতে ছবি আঁকা একটা বিষয় হয়ে উঠেছে। এটা ভালো। কিন্তু প্রায় প্রত্যেকটি স্কুলেই কিছু অযোগ্য লোককে কম মাহিনার শিক্ষক রাখা হয়, যাঁদের এই বিষয়ের প্রতি কোন জ্ঞান নেই, এরা হাতুড়ে। নিজেরা ছবিও আঁকে না, শুধু টাকার রোজগারের উদ্দেশ্যে আঁকা শেখান। অভিভাবকেরা ওই শিক্ষকের কাছেই প্রাইভেটে আঁকা শিখতে পাঠান কারণ, ওই শিক্ষকই তো স্কুলের খাতাটি দেখবেন। এতদ অঞ্চলে সাইবোর্ড লিখিয়েরাই আঁকার মাষ্টার হয়ে গেছে। যারা আর্ট কলেজের হয় তো নামটাই শোনেনি। আর্ট কলেজে চার বছরের বেচেলার ডিগ্রী ও দুই বছরের মাষ্টার ডিগ্রী কোর্স আছে। কিন্তু কেউ কেউ দেড় বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে প্রচার করছে তারা আর্ট কলেজে চান্স পেয়েছে। ডিপ্লোমা একটি বেসিক কোর্স, এতে চান্স পাবার কোন ব্যাপার নেই। একটি পরিক্ষা নেওয়া হয়। কিন্তু সকলকেই ভর্তির সুযোগ দেওয়া হয়। যাই হোক শেষে শুধু একথাই বলব যে, ছবি আঁকা শেখানোর উদ্দেশ্য কি সেটা বুঝেই শিক্ষক নিবার্চন করতে হবে। শুধু পরীক্ষায় নাম্বার পাবার জন্যই নাকি অন্য কিছু...
অঙ্কনতীর্থ
Share:

More Stories & Notices

View All (112)