ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

সেদিন রাতে

সেদিন রাতে

আয়ুষ্মান সাঁই ( লেখক)

ছোটদের আঁকা ছবি

ছবি ১ - শুভময় কুন্ডু ছবি  ২- অভিক মন্ডল ৩- দীপ্তাংশু হালদার  ছবি ৪- সৌর্য খাটুয়া। 

 

সেই দিন রাতে আমরা ক্রিকে টা খেলতে তখন ঘড়িতে বাজে সাড়ে আটটা। তার আগের দিন হয়েছিল খুব ঝড় বৃষ্টি কিন্তু আজ আবহাওয়াটা ঠিক ঠাক রয়েছে। আজ অনেক

 Cricket

জায়গায় কালিপূজা আছে, আমি ফুচিদার গাড়িতে চেপেছিলাম আর অন্য গাড়িতে ছিলো বিচ্ছু, রজৎ, সন্দীপ, মিলন, কার্ত্তিক ও আরিফ। যেতে যেতে দেখলাম একটা শ্মশানে কালি পুজো হচ্ছে। গাড়ি

Cricket 2

থেকে নেমে প্রণাম করতে গিয়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে দেখি উনি যেন হাসছেন। আমি কিছুটা অবাক হলাম,তবে কাউকে কিছু জানালাম না। সকলে মিলে চলে গেলাম খেলার ময়দানে, লটারি হল, আমাদের খেলা পড়ল দ্বিতীয় নম্বরে। প্রথম খেলা শেষ হতে আমরা টসে জিতে ব্যাট নিলাম, ব্যাট করার পর অপর টিমকে 55 টারগেট দিলাম চার ওভারে। আমাদের প্রথম খেলাটি জিতে সেমি ফাইনালে খেলার সুযোগ করে নিলাম, আমি আর কার্ত্তিক বোলিং হ্যাট্রিক করে 500 টাকা পুরস্কার পেলাম, তার পর সেমি ফাইনাল খেলার জন্য আমরা প্রস্তুত হলাম। টসে অপরটিম জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলো। 4 ওভার শেষে টারগেট দিলো 57 । আমাদের দুই ওপেনার সন্দীপ ও রজৎ

Playground

তারা একাই ম্যাচ জিতিয়ে দিল। আমরা আনন্দে নেচে উঠলাম ওদের কাঁধে তুলে নিয়ে। তার পর শুরু হল ফাইনাল খেলা, টসে আমরা জিতে ব্যাট নিলাম, তখন ভোর 4টে বাজে। ফাইনাল খেলা দেখার জন্য লোকের ভিড় লেগে গেলো। টানটান উত্তেজনা।আমাদের ব্যাট শেষে 5 ওভারে টারগেট দিলাম 75 কিন্তু আমরা ৭ ওভার 1 বলে অল উইকেট করে ফাইনালে জিতে গেলাম। যখন ট্রফি দেওয়ার সময় উপস্থিত হল তখন ফুচিদা আমায় বলল ট্রফিটা নিতে। কিন্তু আমি তা না করে সবাই মিলে নাচতে নাচতে ট্রফিটা নিলাম। তখন ঠাকুরের সেই হাসিমুখ মনে পড়ল। তার পর খুব মজা করে বাড়ির পথে রওনা দিলাম।

Share:

More Stories & Notices

View All (112)