ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

রূপ আর অরূপের অপরূপ খেলা

রূপ আর অরূপের অপরূপ খেলা

সৌমেন দাশ 

রং রেখায় আনন্দ। ছবি নীরব। যতক্ষণ ছবি আঁকা চলে মনের ভেতর এক আলোড়ন সৃষ্টি হয়। একদম ছোটদের ক্ষেত্রে দীর্ঘ সময় এই আলোড়ন চলে না। দেশলাই কাঠির মতো ফস করে জ্বলে ওঠে, সেই মুহূর্তে করে ফেলে একটা দারুন ছবি। তারপর যদি আবারও জোর করা হয় তখন ইজি বিজি কাটে। আর এই আলোড়ন ধীরে ধীরে দীর্ঘায়িত হয়, যদিও সেটা প্রতিদিনের অভ্যাসের সাথে। ছবি সম্পূর্ণ ধ্যান। ছবিতে সব সময় বহির্জগতের গড়ন বা রঙের মিল খুঁজলে ঈশ্বর দর্শন হবে না। ঈশ্বর দর্শনের উপায় অন্তর্নিহিত চোখ দিয়ে ছবির গভীরে প্রবেশ করার চেষ্টা। ছবি কখনো কাউকে ক্ষনিকেই ধরা দেয়, আবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কেউ কেউ ছবি খুঁজে পায় না এটাও খুব স্বাভাবিক, ছবির ভাষা এমনই মজাদার। ছবি সাধনা। ছবি আঁকা হলো সৃষ্টি, ছবি হল সাধনা। ছবি দেখাও সাধনা। সাধনা না থাকলে ছবি বাইরের রূপ আকৃষ্ট করে রাখবে। ফলে রূপ আর অরূপের যে অপরূপ খেলা চলে ছবিতে সে খেলায় অংশীদার হওয়া হবে না। 

 

ছবি- অর্চিশা মান্না ( ক্লাস - iv)

Share:

More Stories & Notices

View All (112)