ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

রঙে রঙে রঙিন

রঙে রঙে রঙিন

ওয়ার্কশপ সম্পর্কে আমাদের এলাকায় অনেকের ধারণাই নেই। কোনটা কম্পিটিশন কোনটা ওয়ার্কশপ কোনটা এক্সিবিশন আর কোনটা এক্সামিনেশন সেটা অনেক সময়ই গুলিয়ে যায়। আসলে গুলিয়ে যায় না কম্পিটিশন এমন ভাবে মাথার মধ্যে ঢুকে আছে সব কথার অর্থ এক হয়ে যায়। যে কারণে এক্সিবিশন বা ওয়ার্কশপের কথা শুনলেও অনেককেই বলতে শোনা যায় এবারে থাক পরের বারে অংশগ্রহণ করবে। এবারে ও কিছু হতে পারবেনা, অত ছোট। কিছু হওয়া মানে ফার্স্ট সেকেন্ড থার্ড। আসলে ওয়ার্কশপের অর্থ হল কর্মশিবির। কর্মশিবির যেখানে তারা কাজ করবে ও শিখবে আনন্দের সাথে অনেকটা সময় নিয়ে এবং সেখানে প্রশিক্ষক বা সহযোগী প্রশিক্ষক থাকবেন। তিনি সকলকে গাইড করবেন। প্রতিযোগিতার মতো বাড়িতে প্র্যাকটিস করে আসতে হয় না। খারাপ হলে বাদ হয়ে যায় না। খারাপ টাকে কত সুন্দর করে তোলা যায় সেটাই শেখানো হয়। একটা ক্লাস ম্যাক্সিমাম দেড় থেকে দু'ঘণ্টা কিন্তু ওয়ার্কশপে যেখানে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় পাওয়া যায়। এই এতখানি সময়ে শিল্পের সাথে কাটানোর অভ্যাস হয়। বিষয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়। তাই প্রতিটা ওয়ার্কশপ ভীষণ গুরুত্বপূর্ণ। যারা অংশগ্রহণ করে তারা বারবার করতে চায়। ২৯ মে ২০২৪ সরস্বতী অ্যাকাডেমির যে কোলাজ ওয়ার্কশপ হয়ে গেল সেখানে সরস্বতী অ্যাকাডেমি এবং অঙ্কনতীর্থ এর  ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করলেও অঙ্কনতীর্থের ছাত্রছাত্রীরাই বেশি অংশগ্রহণ করেছে। কারণ অঙ্কনতীর্থে এর আগেও বহুবার ওয়ার্কশপ হয়েছে। তাই তার গুরুত্ব অঙ্কনতীর্থের অভিভাবকরা বোঝেন। সরস্বতী অ্যাকাডেমির এই প্রথম ওয়ার্কশপ আশা করি পরবর্তী সময়ে সরস্বতী একাডেমির অভিভাবকদের বুঝতে সহযোগিতা করবে। এই ওয়ার্কশপ  কি এবং এর গুরুত্ব কি। নির্ধারিত সময়ের পরে আরও অনেক অঙ্কনতীর্থের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে চাইলেও আমরা তাদের আবেদন গ্রহণ করতে পারিনি। তাই পরবর্তী সময়ে এই ধরনের উদ্যোগ আমরা নিতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে সকলকে আবেদন করতে অনুরোধ করবো।

art workshop

Share:

More Stories & Notices

View All (112)