ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

রাখি বন্ধন ও পেন্টিং ওয়ার্কশপ

রাখি বন্ধন ও পেন্টিং ওয়ার্কশপ

ফটোগ্রাফি ও লেখা- শ্রী অমিত শংকর মাইতি শিক্ষক, প্রতিহারপুর প্রাথমিক বিদ্যালয়

 

 

শিল্প জাগতিক ও মানসিক কাঁটাতারের বেড়া যে কিভাবে যেকোনো জায়গা পেরিয়ে যেতে পারে, তা দেখা গেল অঙ্কনতীর্থের রাখি বন্ধন ওয়ার্কশপে। এই অনিন্দ্য সুন্দর অনুষ্ঠানে জেনারেশন গ্যাপ মুছে দিয়ে গুরু শিষ্য পরম্পরার এগিয়ে চলা ছিল দেখার মতন তথা শিক্ষণীয়। গুরু ও তার বিভিন্ন প্রজন্মের শিষ্য - শিষ্যারা তাদের পরবর্তীদের হাত ধরে খুঁটিনাটি শিখিয়ে দিচ্ছিল। নিজেরা পিছনে দাঁড়িয়ে এগিয়ে দিচ্ছিল পরবর্তীদের। স্কেচ থেকে নানা রঙে রঙিন হয়ে ওঠা শ্রীকৃষ্ণের মূরলীর মূর্ছনা ধ্বনিত হচ্ছিল প্রতিটি হৃদয়ে। এরই মাঝে মনের মণিকোঠায় যে ছবি উজ্জ্বল হয়ে রইল, তা হল ধর্মের বাঁধ ভেঙে বিভিন্ন ধর্মের শিল্পীর মন ও শিল্পকলা মিলেমিশে একাকার হয়ে গেল।

Share:

More Stories & Notices

View All (112)