ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

প্রেমের পলাশ

প্রেমের পলাশ

 

পলাশ ফুল ফোটে সাধারণত মার্চের প্রথম থেকে শেষ পর্যন্ত। তবে সবচেয়ে বেশি এবং সাধারণত বেশি দেখতে পাওয়া যায় মার্চের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে।এই ফুল সৌন্দর্য ছাড়াও চর্মরোগ, জ্বর, ডায়াবেটিস, ডায়রিয়, গেঁটেবাত, পেট খারাপ ও কাশির ওষুধ তৈরিতে কাজে লাগে। চোখের পক্ষেও এই ফুলের রস অত্যন্ত উপকারী। প্রয়োজনে লাগুক বা না লাগুক এই ফুল বাঙালীর মনে এক আলাদা অনুভূতি তৈরি করে। এই ফুলের রং মানুষকে রঙিন করে, পাগল করে। বাঙালির মনে প্রেমের সঞ্চার করে। পলাশ ফুল নিয়ে তাই বাঙালির কবিতা গানের শেষ নেই। 'হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে এনে দে, নইলে রাঁধবো না বাঁধবো না চুল'।

লেখা ও আঁকা- সৌমেন দাশ

Share:

More Stories & Notices

View All (112)