ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

অবন ঠাকুরের কুটুম কাটাম

অবন ঠাকুরের কুটুম কাটাম
কুটুম কাটাম শিল্প প্রায় সকলেরই দেখা। শিল্পের সাথে অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম জড়িয়ে আছে। অবনীন্দ্রনাথ ঠাকুর একসময় কুটুম কাটাম বা কাটুম কুটুম নিয়ে মেতে ছিলেন। অপ্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছিল মহামূল্যবান শিল্পকর্ম। এই শিল্পে ব্যবহার হয়েছে ফেলে দেওয়া নানা জিনিস যেমন শুকনো গাছের ডাল, বাকোল, শিকড়, গাছের পাতা, বাঁশের গাঁট, সুপারির খোল, আমের আঁটি, আমড়ার আঁটি, তালের আঁটি, দড়ি, ফলের বীজ, পাথরের টুকরো ইত্যাদি। প্রতিটি কুটুম কাটুম ছোটো আকারের বিমূর্ত ভাস্কর্য। প্রয়োজন হয়নি কোনো রং বা পালিশের,পুরোপুরি প্রাকৃতিক। বর্তমানে বহু শিল্পীদের এই ধরনের কাজ করতে দেখা যায়। যার সূত্রপাত করেছিলেন অবন ঠাকুর। তাই এই শিল্পের সাথে অবন ঠাকুরের নামই জড়িয়ে আছে। তিনিই এই শিল্পের নামকরণ করেছিলেন কাটুম কুটুম।

সৌমেন দাশ
Share:

More Stories & Notices

View All (112)