ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

মধুবনী পেইন্টিং

মধুবনী পেইন্টিং

মধুবনী চিত্রকলা বা মিথিলা চিত্রকলা ভারতীয় চিত্রকলার একটি শৈলী যা ভারতীয় উপমহাদেশের মিথিলা অঞ্চলে চর্চা করা হয়। এই চিত্রকর্মটি আঙুল, ব্রাশ, নিব-কলম এবং দেশলাই কাঠি সহ বিভিন্ন সরঞ্জাম এবং প্রাকৃতিক রঙ ও রঞ্জক ব্যবহার করে করা হয়। দৃষ্টিনন্দন জ্যামিতিক শৈলীই হল ছবিগুলোর মূল বৈশিষ্ট্য। জন্ম বা বিবাহ এবং দোলযাত্রা, সূর্যশক্তি, কালীপূজা, উপনয়ন এবং দুর্গাপূজার মতো উৎসব-অনুষ্ঠানের জন্য এটির নির্দিষ্ট ও আলাদা রীতিগত বিষয়বস্তু রয়েছে। উৎপত্তি বিহারের মিথিলা অঞ্চলের মধুবনী জেলা থেকে। মধুবনী পেন্টিং একটি প্রধান রফতানি কেন্দ্র। সমগ্র অঞ্চলজুড়ে প্রাচীর শিল্পের একটি রূপ হিসাবে দেয়াল চিত্ররূপে বহুলভাবে এই চিত্রকলার অনুশীলন করা হত। কিন্তু অতি সাম্প্রতিক কালে মধুবনীর আশেপাশের গ্রামগুলোতে দেয়ালের পাশাপাশি কাগজ এবং ক্যানভাসে চিত্রকলাটির বিকাশের সূত্রপাত হয়েছে, তাই "মিথিলা চিত্রকলা" এর পাশাপাশি "মধুবনী চিত্রশিল্প" শব্দটি ব্যবহৃত হয়।

Share:

More Stories & Notices

View All (112)