কে. এস. কুলকার্নি একজন স্বাধীন মানসিকতার শিল্পী। কাগজ, কাঁচ, ক্যানভাসে অত্যন্ত দক্ষতা ও সংবেদনশীলতার সাথে নিরন্তর ছবি এঁকে গেছেন। সম্পর্ক বা মহামিলনের উপর ফোকাস করে নগ্নতাকে বিবর্তন ও চূড়ান্ত বিলুপ্তির দিকে পরিচালিত করে এক আধ্যাত্মিক মাত্রা তাঁর ছবিতে যোগ করেছেন। কুলকার্নি শিক্ষক হিসেবে ছাত্রদের পুরোপুরি স্বাধীনতার কথা বলেছেন। ছাত্ররা কথার থেকে কাজের জায়গায় তাঁকে বেশি দেখে শিখেছে। তিনি নিজেও তত্ত্বের ওপর বিশ্বাসী নন। কারো উপর কোনো কিছুই চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নন। তিনি সম্পূর্ণ নিজের আনন্দের জন্য ছবি আঁকতেন। দিল্লি কলেজ অফ আর্টে শিক্ষকতার কাজে নিযুক্ত ছিলেন।