ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

কমলিকার আঁকা প্রতিকৃতি

কমলিকার আঁকা প্রতিকৃতি

ক্লাস ফাইভের ছাত্রী কমলিকা বেগী ওয়াটার কালারের মাধ্যমে যে পোর্ট্রেট করেছে তা এক কথায় অসাধারণ। ওয়াটার কালারের স্বচ্ছতা, রঙের কোমলতা দৃষ্টি আকর্ষণ করেছে। কমলিকা যেমন ছোট্ট এবং মিষ্টি স্বভাবের ওর সমস্ত ছবি তেমনই উজ্জল ও স্বচ্ছ। শুধু প্রতিকৃতি অঙ্কন নয় কম্পোজিশন সাজাবার দক্ষতা অনেকটাই আয়ত্ত করেছে। পড়াশোনাতেও যথেষ্ট মনোযোগী। পড়াশোনার পাশাপাশি ছবিতেও যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়।

Share:

More Stories & Notices

View All (112)