ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

হিসাব বলছে ঠিকই আছে। (৫)

সৌমেন দাশ 

খুব বেশি আগের কথা নয় মাত্র ৫০ বছর পিছিয়ে গেলেই তখনকার বেশিরভাগ মানুষের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা ছিল। বছর ৩০ আগে আমার ছোটোবেলায় খুব কম ছেলেমেয়ে ছবি আঁকতো।

Gopal Ghosh

গোপাল ঘোষ (জন্ম: ৫ ডিসেম্বর ১৯১৩, মৃত্যু: ৩০ জুলাই ১৯৮০) একজন খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী ।

হাতেগোনা দু দশটা আর্ট টিচার এলাকায় দেখা যেত। তবে যারা শিখতে আসতো তাদের বাবা-মা তাদের ভর্তি করে দিতেন, বাবা-মা চাইতেন ছেলেমেয়ে ছবি আঁকুক। ৫০ বছর আগে ছেলেরা ছবি আঁকলে বাবা-মা চিন্তায় পড়ে যেতেন। ছেলেটা বোধহয় শেষ হয়ে গেল। লাস্ট কুড়ি বছরে হাওয়া যেন হঠাৎ দিক পরিবর্তন করল। মানুষ ছবি নিয়ে আজ অনেক সচেতন। তাই চারিপাশে হাজারো আঁকার শিক্ষক, আর শতকরা ১০% বাদ দিলে বাকি ৯০% সকলেই ছবি আঁকার ক্লাসে ভর্তি হয়।

Gopal Ghosh,s watercolor

গোলাপ ঘোষের আঁকা ছবি

তাহলে তো বহু শিল্পী তৈরি হবার কথা। কিন্তু হিসেব বলছে সব ঠিকই আছে। কুড়ি বছরের দুইজন শিল্পী উঠে আসে যারা শিল্প জগতকে সমৃদ্ধ করেন। এর কারণ শুধু আঁকার খাতা রঙিন করলেই তো হবে না ভিতর থেকে শিল্পবোধ তৈরি হতে হবে। অনেক ছেলেমেয়ে ছবি আঁকতে চাইছে তাই অনেক আঁকার শিক্ষক চারিদিকে। এইসব

watercolor

গোপাল ঘোষের আঁকা আরো একটি ছবি

বেশিরভাগ শিক্ষকেরা প্রথম কথা ছোটোবেলায় অযোগ্য শিক্ষকের কাছে আঁকা শিখেছেন। আঁকার পরীক্ষা ও প্রতিযোগিতা নিয়ে মেতে থেকেছেন। সোশ্যাল মাধ্যম থেকে ছবি কপি করে নিজে খুশি থেকেছেন এবং বর্তমানে নিজের জন্য ছবি আঁকার সময় নেই। ওয়াল পেইন্টিং, প্র্যাকট্রিক্যাল খাতা, বিএড এর খাতা,বিয়ে বাড়ি, ভুজনো বাড়ি, পূজোর

Indian artist

জলরঙের জাদুকর গোপাল ঘোষ 

প্যান্ডেল এরকম নানা কমার্শিয়াল কাজ করেন এবং শনিবার রবিবার ছবি আঁকা শেখান, তার সাথে এলআইসিও করেন। সাইনবোর্ড লেখেন, মানে মাল্টি ট্যালেন্টেড। তবে এরা আর যাই হোক ছবি আঁকা থেকে কারোর ভবিষ্যৎ গড়তে পারেননা।  কোনো কাজ ছোটো নয়। ছবি আঁকতে গেলে প্রথম লক্ষ আর্ট কলেজ বা জানতে হবে ছবি

magician of watercolor

গোপাল ঘোষ এর ছবি 

কি? কেন ছবি আঁকছি? একজন আর্ট কলেজ পাশ করা ছাত্র বা ছাত্রী তারা একটা প্যান্ডেল করলেও তার মধ্যে একটা রুচি কাজ করে, নতুন কিছু করার চেষ্টা করে।  কেননা আর্ট কলেজ পাশ করতে দীর্ঘ রেওয়াজ করতে হয়। তবে রেওয়াজের অভাবে একজন আর্ট কলেজ পাশ করা ছাত্র-ছাত্রীও পরবর্তী সময়ে ভিতরকার সেই গুন হারিয়ে ফেলে। তবে সব কিছুর ব্যতিক্রম আছে। কেউ কেউ আর্ট কলেজে না গিয়েও অনেক ভালো ছবি আঁকেন, অনেক ভালো শিল্প গড়েন তবে তার সংখ্যা নিতান্তই কম। শুধু একটা হিসেব মেলাবার চেষ্টা করলাম ৫০ বছর আগেও যা ছিল আজও তাই। কুড়ি বছরে মাত্র দুজন শিল্পী উঠে আসেন যারা শিল্পকে সমৃদ্ধ করতে পারেন।কুড়ি বছরের যে দুজন শিল্পী শিল্প জগতকে সমৃদ্ধ করেন তাদেরই মানুষ মনে রাখেন। বাকিদের ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখেনা। কেউ অন্যায় করছে না। এটাই স্বাভাবিক। যা হবার তা আপনা আপনি হয়।

Share:

More Stories & Notices

View All (112)