ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন হল ছবি দিয়েই নকশা তৈরির প্রক্রিয়া। আবার একটি ড্রয়িং, অক্ষর বা ছবিই গ্রাফিক্স ডিজাইন, যখন কোনো কাজের ক্ষেত্রে তার পরিকল্পনা সুন্দর এবং নির্দিষ্ট ভাবে ছবির দ্বারা প্রকাশ পায়। গ্রাফিক্স ডিজাইনারের কাজ কি? গ্রাফিক ডিজাইনার হলেন একজন পেশাদার,

Graphics design

যিনি গ্রাফিক ডিজাইনের শৃঙ্খলা অনুশীলন করেন, হয় কোম্পানি বা সংস্থার মধ্যে বা স্বাধীনভাবে। তারা ডিজাইন এবং ভিজ্যুয়াল কমিউনিকেশনে পেশাদার, তাদের প্রাথমিক ফোকাস ভাষাগত বার্তাগুলিকে গ্রাফিক্স প্রকাশে রূপান্তরিত করার উপর, তা বাস্তব বা অধরা দুই হতে পারে। গ্রাফিক্স গ্রীক গ্রাফিকস্‌ থেকে গ্রাফিক্স কথাটি এসেছে, যাকে বলা হয় "অঙ্কন বিষয়ক জ্ঞান"। এটি এমনি একটি সদৃশ মাধ্যম যার দ্বারা কোনো পৃষ্ঠের উপর যেমন, একটি ওয়ালের উপর, একটি ক্যানভাসের উপর, একটি পর্দার উপর কিংবা একটি কাগজের উপর কিছু ছবি বা নকশা আঁকাকে বোঝায় ।গ্রাফিক্স ডিজাইনের মূল উদ্দেশ্য হল টাইপোগ্রাফি, ছবি, রঙ এবং আকারের মতো ভিজ্যুয়াল উপাদান ব্যবহারের মাধ্যমে একটি বার্তা প্রকাশ করা বা উন্নত করা। এটি বিজ্ঞাপন, ওয়েব ডিজাইন, পণ্য ডিজাইন এবং শিক্ষার মতো অনেক ক্ষেত্রে এবং শিল্পে ব্যবহৃত হয়। আজ কলেজে যে ছয় থেকে সাতটি ডিপার্টমেন্ট আছে তার মধ্যে গ্রাফিক্স ডিপার্টমেন্ট একটি। যেকোনো পণ্য কেনাবেচায়, ব্যবসায়িকভাবে কোনো বার্তা কারোর কাছে পৌঁছে দেওয়ার জন্য,পেপার বা সোশ্যাল মাধ্যম বা টিভি সিনেমা সমস্ত ক্ষেত্রেই যে বিজ্ঞাপন দেখি তা গ্রাফিক্স ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত। এছাড়াও যে কোনো প্রোডাক্ট তার লেভেল প্যাকেজিং, বইয়ের কভার ডিজাইন অর্থাৎ প্রচ্ছদ অলংকরণ এই সমস্ত প্রয়োজন একজন গ্রাফিক্স ডিজাইনার আমাদের পূরণ করেন। অঙ্কনতীর্থের বেশ কিছু ছাত্র-ছাত্রী পূর্বে গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়াশোনা করেছে। এবছর হঠাৎ কয়েকজন গ্রাফিক্সের ফর্ম ফিলাপ করেছিল। যারা পূর্বে গ্রাফিক্সের কোনো পাঠ গ্রহণ করেনি। ছোট বড় সকলকেই এখন গ্রাফিক্সের একদম প্রাথমিক পর্যায়ে শেখাবার চেষ্টা করছি। যাতে অন্তত গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটা ন্যূনতম ধারণা থাকে।

Share:

More Stories & Notices

View All (112)