ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

গাছ চুরি

গাছ চুরি

ছবি-মঞ্জিরা মাইতি /ক্লাস-(i)

সকালে জল দিতে গিয়ে দেখি গাছ নেই, বুঝলাম চুরি হয়ে গেছে। ভালো লাগলো, মানুষের কাছে গাছের মূল্য আছে দেখে। আরো ভালো লাগলো, যাক ওই গাছগুলোর দায়িত্ব আর আমাদের নেই। নিশ্চয়ই তারা দায়িত্ব নিয়েছে। আমরা তো চাই যে গাছ বসানো বা গাছগুলোর দায়িত্ব নিক কেউ। প্রথম কিছু উপরে আনা গাছ আমরা বাঁচাতে পারিনি। কিন্তু রেডি গাছগুলো সুন্দরভাবে বেঁচে আছে। তাই পরে আরো পাঁচটি গাছ বসিয়েছিলাম। সেই পাঁচটির মধ্যে তিনটি বোধহয় আমলকি গাছ ছিল। আমলকি গাছগুলি চুরি হয়ে গেছে। কিন্তু বিভিন্ন সংস্থা থেকে গাছ দেয় মানুষকে বিনা পয়সায়। সেই গাছ গুলোর  যদি সত্যিই কেউ দায়িত্ব নিতে তাহলে কিন্তু এত গাছের সংখ্যা কমতো না। বিনা পয়সায় বাঙালিকে বিষ দিলেও খেয়ে নেয়। গাছ দিয়েছে তাই নিয়ে গেছে। কারো 

Planet system

ছবি- তন্ময় ভৌমিক\ ক্লাস -(iv)

 

গাছ মাটি টুকুও পায়নি, কারো গাছ মাটি পেলেও পর্যাপ্ত জল পায়নি। তাই 'আমরা সবাই' টার্গেট নিয়েছি বেশ কিছু গাছ বসাবো, যত্ন নেব। তাই ধরে যাওয়া গাছগুলো নেই খারাপ লাগছে। যদিও জানি কিছু বাঁচবে, কিছু বাঁচবে না,  কিছু নষ্ট হবে, কিছু তো দাঁড়াবে।

Share:

More Stories & Notices

View All (112)