ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

ফেলে আসা বিকেল

সংযুক্তা বড়াল 

 

photograph

ছেলে বেলায় আমাদের প্রত্যেকের একটা করে বিকেল ছিল। রাঙা আলো জড়ানো দূরন্ত সব স্বপ্ন ধুলো উড়িয়ে তেপান্তর পেরিয়ে যেতো। হৈ-হুল্লোড়

photography 2

 ছিল, খেলাধুলা ছিল, রকে রকে আড্ডা ছিল, জমানো সব গল্প ছিল। এখনের বিকেল নিঃসঙ্গ ঘরে ফেরে। এখনের ছেলেবেলা ব্যস্ত। বিকেলের অবকাশ তাদের নেই। আকাশে তাই ঘুড়ি নেই। পাড়াগুলোতে কচিকাঁচাদের হইচই নেই। আছে কেবল ঝোলা ভর্তি নাম্বার, এতো বড়ো ব্যাগ, এত্তো এতো বইখাতা। আর আছে একটা টার্গেট, যে টার্গেট আকাশ দেখতে শেখেনি, ফুল দেখতে শেখেনি, বৃষ্টি তে ভিজতে শেখেনি।

ফটোগ্রাফ ও লেখা সংযুক্তা বড়াল

Share:

More Stories & Notices

View All (112)