ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

ডুব দে রে মন কালি বলে

ডুব দে রে মন কালি বলে

 

আমরা চোখ দিয়ে দেখি না, আমরা কান দিয়ে শুনি না। প্রকৃত দেখা বা শোনা কোনোটাই চোখ কান দিয়ে হয় না। সত্যিকারের দেখতে গেলে চাই মাথা বা মন। সঠিক শুনতে গেলে শোনার চর্চা করতে হয়। সঠিক দেখতে গেলে দেখারও চর্চা করতে হয়। সুর বা স্বর চর্চা করে যে, সে ঠিক বলে দিতে পারে আমি কথা বললে কোন স্কেলে কথা হচ্ছে বা আমি চেঁচিয়ে কথা বললে কোন স্কেলে যাচ্ছে। না এত হিসেব না জানলেও চলে। একজন সুর সম্পর্কে জানা ব্যক্তি আর একজন সুর সম্পর্কে না জানা ব্যক্তি একই শব্দ থেকে তাদের অনুভূতি দু'রকম। ঠিক যেমন দেখতে জানলে একটা মানুষের চোখের দিকে তাকিয়ে তার অন্তর পড়ে ফেলা যায়। দেখতে জানলে দূরের ব্যক্তি বস্তুকেও দেখা যায় অনুভবে এবং সেই চাক্ষুষ দেখা ধরে ফেলা যায় মন ক্যামেরায়, যারা ছবি আঁকতে জানে আঁকার মাধ্যমে মন ক্যামেরায় তোলা ছবি প্রকাশ করতে পারে । অনুভবে দেখা কখনোই ফোন ক্যামেরায় তোলা যায় না। পুকুরে যত গভীরে যাওয়া যায় ততই শীতল স্নিগ্ধ স্বচ্ছ জল পাওয়া যায়। কেউ যদি পুকুরের ওপরের জলে ভেসে বেড়ায় কখনো ডুব দিয়ে গভীর জলের সাধ আস্বাদন না করে সে তো এটাই ভাববে কেন বাবা আমি কষ্ট করে পুকুরের অত গভীরে যেতে যাবো। গভীরেও জল আছে , ওপরেও জল আছে, সুতরাং আমার ভেসে বেড়ানোই ভালো। কিন্তু যেকোনো বিষয়ের একবার গভীরতায় প্রবেশ করতে পারলে তবেই বোঝা যায় গভীরতার স্বাদ। তখন হেলায় ভেসে বেড়ানো সম্ভব নয়।

লেখা ও আঁকা - সৌমেন দাশ 

 

Share:

More Stories & Notices

View All (112)