ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

চিত্রে ভারতীয় লক্ষণ

চিত্রে ভারতীয় লক্ষণ
অবনীন্দ্রনাথের ব্যক্তিত্বের মধ্যে একদিকে ছিল আভিজাত্যের বলিষ্ঠ প্রকাশ, অন্যদিকে ছিল অত্যন্ত কল্পনাপ্রবণ মন এবং তার সঙ্গে ছিল সুগভীর নন্দনতাত্ত্বিক চেতনা। ফলে স্বভাবগতভাবে তিনি চেয়েছেন ও পেয়েছেন আপন শিল্প জগতের হদিস। কিন্তু তবুও তাঁর চিত্ররূপের মধ্যে পাওয়া যায় ভারতীয় অতীত ঐতিহ্যগত চিত্র লক্ষণ যা শেষ পর্যন্ত ছিল। বিষয় নির্বাচনে আদ্যপ্রান্ত তাঁর মধ্যে ভারতীয় সাহিত্য নির্ভরতা ছিল। ছবি আঁকার ক্ষেত্রে সাদৃশ্যকে ছবিতে এনেছেন। কিন্তু ফটোগ্রাফির মতো আলোছায়া অনুসরণ করে তিনি বাস্তবানুগতাকে চিত্রে স্থান দেন নি। রূপ নির্মাণ করতে গিয়ে একেবারে ভাঙচুর না করলেও কিছুটা স্বাধীনতা নিয়েছেন। এর মধ্যে যেমন আছে তাঁর স্বকীয়তার পরিচয় তেমনি আছে এ দেশীয় শিল্পাঙ্গিকের মননশীলতা যেখানে ভাবকে আশ্রয় করে প্রয়োজন মতো রূপের সামান্য রূপান্তর ঘটানো হয়। নিসর্গ আঁকার সময় অবনীন্দ্রনাথ প্রকৃতিতে বসে অনুকরণ করেন নি। বরং প্রকৃতিকে দেখে এসে বাড়িতে বসে নিজের উপলব্ধির সূত্রে চিত্ররূপ দিয়েছেন। ভারতবর্ষের ঐতিহ্য এভাবেই ভাবারোহী ও আদর্শবাদী চিত্ররূপের সাধনায় বহমান।

ছবি-অবনীন্দ্রনাথ ঠাকুর
Share:

More Stories & Notices

View All (112)