ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

ছুটির দিনের গল্প

ছুটির দিনের গল্প

মেঘনা দাস (গ্রুপ-C)

স্কুল ছুটি থাকায় গত বুধবার আমি মামার বাড়ি গিয়েছিলাম। আমার পরিকল্পনা ছিল যে আমি সকাল দশটার মধ্যে মামার বাড়ি গিয়ে বিকাল সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি ফিরে আসবো। কারণ সন্ধ্যে সাতটায় আমি পড়তে যাবো। মা বার বার করে বলে দিয়েছিল যে 'বিকাল সাড়ে পাঁচটার মধ্যেই বাড়ি ফিরে আসবি। দাদু থাকতে বললেও থাকবি না কিন্তু।' দশটার মধ্যেই আমি মামার বাড়ি পৌঁছে গেলাম। মামার বাড়ি গিয়ে আমরা ভাই বোনেরা মিলে অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। দুপুরবেলা জমিয়ে খাচ্ছি এমন সময় দাদু বলল আজ থাকবি তো। ইচ্ছা তো হচ্ছে থেকে যেতেই কিন্তু উপায় নেই। মাও রাগ করবে, পড়া আছে। তাই গলাটা নামিয়ে মৃদুস্বরে বললাম না দাদু, থাকা হবে না। দাদু গলাটা ভারি করে বলল একটা দিনও থাকবি না। আমি আবারও মৃদুস্বরে বললাম বিকালে পড়া আছে। মা বারবার করে বলে দিয়েছে পড়া কামাই করা নিষেধ। ধুর ছাড় তো আমি তোর মাকে বলে দিচ্ছি এই বলে দাদু এক লম্বা গল্প বলল। ছোটবেলায় দাদুদের দুষ্টুমির গল্প। আমারও মন চাইছে না যেতে। তার ওপর দাদুর জোরাজুরিতে আমি রাজি হয়ে গেলাম থাকতে। কিন্তু ভয় করছে, মা তো বকবে। তাছাড়া পড়াটাও গুরুত্বপূর্ণ ছিল। খেয়ে উঠে বিছানায় দাদু হেলান দিয়ে বসলো। আমরা চারপাশে দাদুকে ঘিরে বসলাম। বললাম তোমার ছোটবেলার আরও গল্প বলো। দাদু গল্প বলছে, সবাই মজা করছে, আমার মনে ভয় হচ্ছে মা নিশ্চয়ই খুব রেগে যাবে। দেখতে দেখতে কখন পাঁচটা বেজে গেছে খেয়ালই করিনি। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম পশ্চিম দিকে ঘন কালো মেঘে আকাশ ঘিরে ফেলেছে। এমনি সময় একটা ফোন এলো। দাদুই ধরল ফোনটা। আমি পাশ থেকে মায়ের গলা বুঝতে পারলাম। মা দাদু কে বলল আমি যেন না বেরোই, আজকে যেন থেকেই যাই, আকাশের অবস্থা ভালো নয়। আমার যে কি আনন্দ হচ্ছিল, মনে হলো এমনও হয় আমি যা চাইছিলাম ঠিক তাই পেয়ে গেলাম। খুব আনন্দ হচ্ছিল। কিন্তু তারপর যে বৃষ্টি নামল প্রায় ৪ থেকে ৫ ঘন্টা মুষলধারে বৃষ্টি। পাড়ায় যাদের মাটির বাড়ি ছিল ক্ষতিগ্রস্ত হল। গাছ ভেঙে পড়েছে। রাত্রি সাড়ে দশটা পর্যন্ত কারেন্ট ছিল না। আমি বুঝতে পারছিলাম না মামার বাড়িতে থেকে যাওয়াটা আমার কাছে আনন্দের না দুঃখের।

ছবি- সৌমেন দাশ (মিশ্র মাধ্যমে স্কেচ)

ছোটদের গল্প সকলের কেমন লাগছে বুঝতে পারছি না। কারোর কমেন্ট পাইনি। যদি ভালো লেগে থাকে যেকেউ লেখা পাঠাতে পারো। অবশ্যই লেখক এর নাম ও ক্লাস লিখতে হবে। গল্পের সাইজ ছোট হতে হবে। সাদা কাগজে পরিষ্কার সুন্দর হাতের লেখায় লিখে। অথবা টাইপ করে লিখে। অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও লিখে পাঠাতে পারো। এবং এপস এর লিংক শেয়ার করতে পারো তোমাদের বন্ধু বান্ধবীদের। যাতে তারাও এই লেখা পড়তে পারে।

Share:

More Stories & Notices

View All (112)