ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

বর্ষবরণ ও মাটি উৎসব

বর্ষবরণ ও মাটি উৎসব

 

৩১শে ডিসেম্বর রাত্রি ১২ টায় বেশ হইচই এবং ফোনের হাজারো ম্যাসেজ প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেয় যে একটা বছর শেষ হলো, নতুন বছর এলো। কিন্তু বাংলা বছর আসা যাওয়ায় এত উদ্দীপনা চোখে পড়ে না। কিছু বিক্ষিপ্ত অনুষ্ঠান দেখা গেলেও ইংরেজি Happy New Year এর মতো এত মাতামাতি নেই বাংলা নববর্ষে বাংলাতেই। অঙ্কনতীর্থের পক্ষ থেকে জনা কয়েক হলেও আমরা সেই মুহূর্তটা উপভোগ করবো ঠিক যে মুহূর্তটাতে ১৪৩১ নববর্ষ শুরু হবে। এবং সেই শুভক্ষণের অপেক্ষার জন্য আমরা ' এই বাংলার মাটিটাই খাঁটি' এই বার্তা নিয়ে মাটির কাজের কর্মশালায় অংশগ্রহণ করছি এক ডজন এই বাংলার মানুষ। ৩১ চৈত্র সন্ধ্যা ছটা থেকে ১লা বৈশাখ সকাল ছয়টা পর্যন্ত এই মাটির কাজের ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এবং এই সময় যে ভাস্কর্য তৈরি হবে তা রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যাবে। সকলের আমন্ত্রণ।

1 তন্মন বেরা
2 তুহিন পুরকাইত
3 অনিকেত বেরা
4 সায়ক সামন্ত
5 জ্যোতিপ্রকাশ গায়েন
6 শিল্পা সামন্ত
7 সৌমিকা বিশ্বাস
8 অনুসা কোলে
9 তিতির্ষা মিত্র
10 সংযুক্তা বড়াল
11 কোয়েল ভান্ডারী
12 দীপিকা কর্মকার
13 সৌমেন দাশ

 

Share:

More Stories & Notices

View All (112)