ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

বৈচিত্রের ভারতবর্ষ

বৈচিত্রের ভারতবর্ষ
ভারত বৈচিত্রের দেশ। শিল্পও বৈচিত্র্যময়। স্থাপত্য, ভাস্কর্য, চিত্র ও নানারকম কারুশিল্পেও বিভিন্ন যুগে বিভিন্ন প্রদেশে বিভিন্ন রূপে প্রকাশ পেয়েছে। কিন্তু ভারতের যে নিজস্ব রূপ তা বিভিন্ন রূপের মধ্যেও অপরিবর্তিত থেকে গেছে। ভারতীয় সংস্কৃতি কখনো তার সক্রিয় রূপ হারিয়ে ফেলেনি। বিভিন্ন কালে ভারত বিদেশি শাসন বা বিদেশি সংস্পর্শে এসেছে সত্য, বলা যায় ভারতের হজমশক্তি বাইরের শক্তিকে আপন করে নিয়েছে। আসিরীয়, পারসীক, গ্রীক ও রোমক-শিল্প ভারতে প্রবেশ করেছে কিন্তু ভারতের শিল্পে তার সরাসরি প্রভাব লক্ষ্য করা যায়নি। ভারত তার শিল্পে সক্রিয় রূপ বজায় রেখেই বিদেশি শিল্প থেকে সমৃদ্ধ হয়েছে। এটা শুধু শিল্প ক্ষেত্রে নয়, ইতিহাস তা প্রমাণ করেছে ।
'হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন শক-হুন-দল পাঠান মোগল এক দেহে হল লীন।'
Share:

More Stories & Notices

View All (112)