ESTD. 2000 অঙ্কনতীর্থ • School of Arts & Drawing • Admissions Open 2026–27
Back to Atelier Gazette

আমি যা চাইছি তো হচ্ছে না

আমি যা চাইছি তো হচ্ছে না

কৌশিকী দাস(খ বিভাগ)

আমি মামার বাড়ি যাচ্ছিলাম, সঙ্গে বাবা-মা ও বোন ছিল। খুব আনন্দ হচ্ছে। আমি বাবাকে বললাম বাবা আমাকে পাঁপড় কিনে দাও, বাবা বললেন ''ট্রেনে উঠলেই এটা সেটা চাহিদা, পেট খারাপ করবি নাকি। চিঁড়ে ভাজা কিনে দিল। কিছুক্ষণ পর মাকে বললাম মা ফোনটা দাও তো, মা বললেন "ফোনে কথা বলছি দিতে পারবো না।"আর এদিকে ট্রেন চলেছে তো চলেছেই। সারাদিন ট্রেনেই কেটে যাচ্ছে। আর ভালো লাগছে না। পোড়াবাজার স্টেশনের কাছাকাছি এসে গেছি, সেখানে আমার মাসির বাড়ি। ভাবলাম মাসির বাড়ি হয়ে তারপর মামার বাড়ি যাবো। মাকে বললাম, মা বললেন "তুই মাসির বাড়িতে থাক, আমরা মামার বাড়ি গেলাম।" আমি যা চাইছি তার কিছুই হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই মাসির বাড়ি পেরিয়ে চলে গেলাম। মাসির বাড়ি পেরিয়ে যাবার পর দেখলাম আইসক্রিম, কুলফি, চকলেট বিক্রি হচ্ছে। মাকে বললাম মা আইসক্রিম খাবো, আমাকে আর বোনকে কিনে দাও। মা-বাবা দুজনেই বলে উঠলেন," আইসক্রিম! না সেটা একদমই কিনে দেওয়া যাবে না। ঠান্ডা লেগে যাবে।" বাবা বললেন, "অন্য কিছু বল কিনে দেবো।" আমি বললাম," তাহলে চকলেট কিনে দাও"। মা বললেন "সব সময় বায়না। চকলেট খেলে দাঁতে পোকা হয়।" ধুর আর আমার ভালোই লাগছে না। যাই হোক কিছুক্ষণের মধ্যে মামার বাড়ি পৌঁছলাম। মাকে বলে খেলতে বেরোবো এমন সময় বাবা রেগে গেল। বললেন, "এসেই খেলা, সব সময় খেলা।" দূর দূর আজ সকাল থেকে আমি যা চাইছি তার কিছুই হচ্ছে না।

ছবি সৌমেন দাস

Share:

More Stories & Notices

View All (112)